1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বাংলাদেশকে দিল্লির অঙ্গরাজ্য হিসেবে গড়তে চেয়েছিল হাসিনা: হিমেল আল ইমরান

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪০৬ Time View

বাংলাদেশকে দিল্লির অঙ্গরাজ্য হিসেবে গড়তে চেয়েছিল হাসিনা: হিমেল আল ইমরান

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান বলেন, শেখ হাসিনা এতো সাহসী নেতা যে তার নেতাকর্মীদের কিছু না বলেই চোরের মতো পালিয়ে গেছে। তাকে সবাই চুন্নি হাসিনা পদবী দিয়েছেন। সে বাংলাদেশকে দিল্লির অঙ্গরাজ্য হিসেবে গড়তে চেয়েছিল।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে সন্ত্রাস, নৈরাজ্য ও দখলদারত্বের বিরুদ্ধে সচেতনতা মূলক র‍্যালী শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

হিমেল আল ইমরান আরও বলেন, কতো বড় বড় নেতার কথা শুনেছি কিন্তু এখন তাদের খুঁজে পাই না। আওয়ামী লীগের প্রেতাত্মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত ছাত্রদল রাজপথে ছিল। এই প্রতিটি রক্তের প্রতিশোধ আওয়ামীলীগ থেকে নেওয়া হবে।

এসময় রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান (মোফা), রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল খান, রাজৈর পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খালাসী, কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মেহেদী হাসান সনেটসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho