1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়ায় অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সহ আটক-৪

  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৪৬৯ Time View

কোটালীপাড়ায় অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সহ আটক-৪

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রাম থেকে ২ জন নারী ও ১ জন পুরুষ সহ তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন – তৃষ্ণা (২৫), সুমি বেগম (২৮), মহাসিন উদ্দিন খান। স্থানীয়দের অভিযোগ লক্ষ্মী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। পুলিশ জানায় এলাকা বাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের প্রতিনিধিকে জানান, অভিযান চালিয়ে অভিযুক্তদের থানায় আনা হয়। পরবর্তীতে ২৯ ধারায় মামলা দিয়ে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho