1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বিশ্ব কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এফ এম মাহাবুব সুলতান

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩০১ Time View

বিশ্ব কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এফ এম মাহাবুব সুলতান

গোপাললগঞ্জ প্রতিনিধিঃ

বিশ্ব কন্যা শিশু দিবস – ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিল এর উদ্যোগ গোপালগঞ্জে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতানকে নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড -২০২৪ এ ভূষিত করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের “কবি সুফিয়া কামাল” মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস – ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃতি, নৃত্য পরিবেশন এবং গুণীজন সংবর্ধনা শেষে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. এ. সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান আলোচক রেজাবুদৌলা চৌধুরী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক আর কে রিপন।

সাংবাদিক মাহাবুব সুলতান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার খ্যাতিমান ঠিকাদার প্রয়াত এফ এম সুলতানের ছেলে।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে এফ এম মাহাবুব সুলতান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা শুধু একটা পেশা নয় এটা দেশ ও জাতির পক্ষে একটা দায়িত্ব মনে করি। এ পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও দেশের বৃহত্তর স্বার্থে কাজ করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho