1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

গোপালগঞ্জে নানা আয়জনের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৮৭ Time View

গোপালগঞ্জে নানা আয়জনের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২৪ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

“ছাত্র জনতার অঙ্গীকার – নিরাপদ সড়ক হোক সবার” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিআরটিএ ও সওজ -এর যৌথ আয়োজনে এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । উক্ত র‍্যালীতে সকল শ্রেণি- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, গো a.alikhan57@gmail.com পালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন।

এছাড়াও গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুম সিকদার, গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, জেলা ট্রাক ও ট্রাঙ্ক লরি চালক সমিতির সভাপতি আল – আমিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, সিনিয়র সাংবাদিক শেখ মোস্তফা জামান প্রমুখ নিরাপদ সড়ক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাসেল মুন্সী, শপথ বৈরাগী, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ- বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হালিম খান, রেফাতুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, মেহেদী হাসান, সুমন কর্মকার, সাজ্জাতুল ইসলাম, করিম আলী খান, হাফিজ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ-বাস-মিনিবাস ও মাইক্রোবাসের চালকগণ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় নিরাপদ সড়ক -২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদেরকে নিয়ন্ত্রিত গতিতে যানবাহন পরিচালনা, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, চালকদের নিয়মিত বিশ্রাম নিশ্চিত করা, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর কেবল বৈধ লাইসেন্স প্রদান করা, ঢাকা – খুলনা মহাসড়ক সংলগ্ন ৭ মার্চ চত্বর প্রশস্ত করনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ওই স্থানকে টিক-টকার ও বাইকার রেস মুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এবং অভিভাবকদেরকে তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকে মোটরসাইকেল না কিনে দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি নিরাপদ ও দূষণমুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho