1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জে মাদক মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৯১ Time View

গোপালগঞ্জে মাদক মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে মাদক মামলায় সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তরিকুল ইসলাম ওরফে রুবেল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিচারিক আদালত। আসামি তরিকুল ইসলাম ওরফে রুবেল গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া পৌরসভার ২১২ নং হোল্ডিং এর আবু সাঈদ সরদারের ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর সুভাষ চন্দ্র জয়ধর। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোঃ মইনুল হাসান মৃধা (সুমন)।

আদালত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জিআর মামলা নং – ২৯/২০১৮ থেকে উদ্ধৃত দায়রা মামলা নং – ৩৭৮/২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধরার টেবিল ৩(খ) এবং একই সাথে একই ধারার টেবিল ৯(খ) তে বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত করা হলো যার ফলে আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) ধারার টেবিল ৩(খ) মোতাবেক যাবজ্জীবন ১০ বছর মেয়াদের কারাদন্ড ও একই আইনের ১৯(৪) ধারা মোতাবেক উল্লেখিত দণ্ডের অতিরিক্ত ৫, ০০০/ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড যার অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho