1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না জালে সয়লাব

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩২০ Time View

কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না জালে সয়লাব

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালে সয়লাব গোপালগঞ্জের কোটালীপাড়া। উপজেলার ঘাঘর, রামনগর, ধারাবাশাইল, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, পিড়ারবাড়ী, রামশীল সহ বিভিন্ন হাট-বাজারে গোপনে চলে এ জালের বেচাকেনা। তাছাড়াও গ্রামে-গঞ্জে নিভৃত পল্লীতেও চলে নিষিদ্ধ এ জাল কেনাবেচার রমরমা ব্যবসা। কোথাও কোথাও জাল আটকের পর প্রশাসনের কাছে হস্তান্তর না করে পুনরায় বিক্রির অভিযোগ রয়েছে ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের বিরুদ্ধে। বান্ধাবাড়ী, রামশীল, সাদুল্লাপুর, রাধাগঞ্জ, হিরণ, কুশলা, পিঞ্জুরী, কান্দি ইউনিয়নের বিভিন্ন খালে বিলে অহরহ পাতানো অবস্থায় দেখা যায় কারেন্ট ও চায়না জাল। উপজেলা মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মাঝেমধ্যে অভিযান চালিয়ে কিছু জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করলেও আমদানির তুলনায় তা সামান্য। ধ্বংসের পরে পুনরায় নতুন জাল সংগ্রহ করে পূর্বের কাজে ফেরে মৎস্যজীবীরা। এ যেনো ‘‘ইদুর-বিড়াল খেলা’’ বলে অভিমত ব্যক্ত করেছেন সুশীল সমাজের নেতৃবৃন্দরা। সাম্প্রতিক সময়ে বান্ধাবাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ হান্নান শেখ, শাহাদাৎ খন্দকার ও ইমন খন্দকার বিল থেকে চায়না জাল জব্দ করতে গিয়ে মধুর নাগরা গ্রামের মিজানুর রহমান, সোনাবান বেগম, আয়শা খানম, ছলেমান জিরুল্লা কর্তৃক হামলা ও মারপিটের শিকার হন। এ ঘটনায় একটি মামলা ও দায়ের হয়েছে থানায়। সিতাইকুন্ডু, উত্তরপাড়, পিড়ারবাড়ী, রামনগর, কলাবাড়ী গ্রামের একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ আমদানী ও বিক্রি করে আসছে কারেন্ট ও চায়না জাল। এমন তথ্যই বেরিয়ে এসেছে গনমাধ্যকর্মীদের অনুসন্ধানে। এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- কোটালীপাড়ায় আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল যতদুর সম্ভব নিয়ন্ত্রনে আনার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho