1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদগঞ্জে চোরাই গরুসহ ৫ চোর সদস্য আটক

  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৯১ Time View

ফরিদগঞ্জে চোরাই গরুসহ ৫ চোর সদস্য আটক

মোঃনাঈম হোসেন পলোয়ান।ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে আন্ত:জেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুুপুরে থানা পুলিশ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগে বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরীরা চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়।

পরে বাজার ব্যবসায়ী কমিটি শোল্লা বাজারের নির্মানাধীন পাবলিক টয়লেটে আল আমিনকে আটকরেখে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকী ৪জনকে সনাক্ত করে এবং তাদের আটক করে একই স্থানে বন্দি করে রাখে। আটককৃত অন্যরা হলো, ফারুক, শফিকুর রহমান, হেলাল উদ্দিন,ফরিদ হোসেন।

এব্যাপারে বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল সবুজ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অব্যাহত ভাবে গরুসহ বিভিন্ন গবাদিপশুসহ চুরির ঘটনা ঘটছিল।

বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরী মাহবুব ও আ:কাদির চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে। পরে আমাদের কমিটিকে জানালে আমরা আল আমিনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে বাকীদের আটক করে পুলিশের হাতে সোর্পদ করি।

থানা পুলিশের এস আই খোকন দাস জানান, গরু চোর চক্রের সদস্যদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho