1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মারুফ হত্যা মামলায় সাংবাদিককে আসামী করার প্রতিবাদে নগরকান্দায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ Time View

মারুফ হত্যা মামলায় সাংবাদিককে আসামী করার প্রতিবাদে নগরকান্দায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফ শেখ (১৯)।

এ ঘটনার ১১ বছর পর নিহত মারুফের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নগরকান্দা উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দীন ওরফে নিজাম নকিবসহ ৭৭ জনের নামে আদালতে মামলা করা হয়েছে।

২০২৪ সালের ২২ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে নিহত মারুফের মা উপজেলার মিনার গ্রামের ছালেহা বেগম (৫২) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে নগরকান্দা প্রেসক্লাবের সদস্যরা শনিবার সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা বলেন, মারুফ হত্যার বিচার দাবি করছি এবং সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলার আসামীর তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি জানাচ্ছি।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পদক ও প্রকাশক মাহবুব আহাদ, সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম সেলিম, তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্যা, মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনি,  দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মশিউর রহমান মিন্টু, দৈনিক বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, দৈনিক খোলা কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি ফয়সাল হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি আরিফুজ্জামান হিমোন প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে নগরকান্দা প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho