1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

টুঙ্গিপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি তাহিন শেখকে গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ Time View

টুঙ্গিপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি তাহিন শেখকে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মাদক, চাঁদাবাজি ও ছিনতাই সহ মোট ১৩ টি মামলার আসামি তাহিন শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়া থানার নবাগত অফিসার ইন চার্জ (ওসি) খোরশেদ আলমের নির্দেশে এসআই সাজিদুল ইসলাম সোহাগ -এর নেতৃত্বে টুঙ্গিপাড়া থানার একটি চৌকস দল আলোচিত আসামি তাহিন শেখকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোঃ মোতালেব শেখের ছেলে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। এ সময় তিনি বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছিলো। এসব বিষয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩টি মামলা হয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার (২৬ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত তাহিন শেখকে আদালতে সোপর্দ করা হলে বিচারিক আদালত তাকে গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho