1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

ফরিদগঞ্জ ৭ নং পাইকপাড়া ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন সম্পূর্ণ

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ Time View

ফরিদগঞ্জ ৭ নং পাইকপাড়া ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন সম্পূর্ণ

মোঃ নাঈম হোসেন পলোয়ান। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৮ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টয়,দক্ষিণ বিষুরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি,৭ নং ইউপির চেয়ারম্যান আবু তাহের (আবু) পাটোয়ারী, উপস্থাপনা ও পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোল্লা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক,রফিকুল ইসলাম কাঞ্চন পাটোয়ারী, প্রধান বক্তা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মোঃ খুছরু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আঃ খালেক পাটোয়ারী, যুগ্ন আহবায়ক রহমান বেপারী, যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক খনঁ, যুবদল নেতা মোঃ সবুজ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (আফু) ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরহাদ পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ। এই সময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজী দলের নুরু রহমান, স্বেচ্ছাসেবক দলের মোঃ মোজাম্মেল শাওন, জহিরুল ইসলাম, আমির হোসেন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোস্তফা কামাল বেপারী, জাহাঙ্গীর হোসেন, ৮ নং ওয়াড বিএনপি’র সভাপতি প্রার্থী হাজী নেছার আহমেদ, ৮ নং সভাপতি প্রার্থী আব্দুল কাদির, কামাল হোসেন। ছাত্রদল, যুবদলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সময় প্রধান অথিথি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সী বলেন,এই দেশের মানুষের ভোটের অধিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই বিএনপি আন্দোলন সংগ্রাম করে এই দেশের স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আমরা এখনো ক্ষমতায় আসি নাই। তাই আপনারা দলের নাম ভেঙ্গে কেউ চাঁদবাজি,সন্ত্রাসী, দখলদারী করবেন না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও আমাদের নেতা আলহাজ্ব এম এন হান্নান সাহেবের নির্দেশ আমরা এই ধরনের কার্যকলাপ করি তাহলে আমাদেরকে সেই খুনি হাসিনার সাথে মানুষ তুলনা করবে। বিএনপি একটি শান্তি প্রিয় দল বিএনপি কোন সন্ত্রাসী, চাঁদাবাজি পছন্দ করে না। তিনি আরও বলেন আপনারা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামী ছিল নির্ভরযোগ্য কর্মী আপনারা তাদেরকেই কমিটিতে মূল্যায়ন করবেন। এবং আমাদের আলহাজ্ব এম এ হান্নান সাহেবের হাতকে শক্তিশালী করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho