1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩০৬ Time View

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোরবার দুপুরে গোপালগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পৌর মুক্ত মঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এসময় অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র অহবায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর, রেড ক্রিসেন্টের ডাঃ আলমগীর সিদ্দিকী ও ডাঃ সাকিব মেহেদী। কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন -এর সভাপতিত্বে সদর উপজেলা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক ফজলুল কবির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে আয়োজক কর্তৃপক্ষ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে কেক কাটা সহ নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho