1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬১ Time View

নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ-সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠে, উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিশাল গণ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সোহরাব হোসেন এর সভাপতিত্বে গণ- সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র ও চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর-শামীম সাইদী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে ফরিদপুর জেলা শাখার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ বদরুদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশনের ইসলামীক আলোচক অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফরিদপুর জেলা শাখার মোঃ আবু হারিচ মোল্যা।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান বক্তা বলেন এদেশের মাটিতেই প্রতিটি হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি শামীম সাইদী আরো বলেন আগামী নির্বাচনে কোরআনের আইনে পরিচালিত দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনার অনুরোধ জানাচ্ছি। 
গণ- সমাবেশে হাজার হাজার জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শ্লোগানে শ্লোগানে বিভিন্ন গ্রুপ সমাবেশে যোগদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho