1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

চার শতাধিক নেতাকর্মীসহ জাতীয় পার্টির নেতার পদত্যাগ

  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩১১ Time View

চার শতাধিক নেতাকর্মীসহ জাতীয় পার্টির নেতার পদত্যাগ

(চাঁদপুর)জেলা প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন শেখ সাজ্জাদ রশিদ সুমন।

শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

একইসঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের চার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গ-সংগঠন থেকে পদত্যাগ করেছে বলে নিশ্চিত করেছেন ওই সংগঠনের নেতারা।

সাজ্জাদ রশিদ তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ছিলাম। একইসঙ্গে তৃণমূলকে গোছাতে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি। দলের দিকে না তাকিয়ে পতিত সরকারের বৈষম্যমূলক নানা আচরণের বিরুদ্ধে সর্বদা নৈতিক অবস্থান গ্রহণ করেছি। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দলীয় পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক কার্যক্রম, পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ রাজনৈতিক নীতিহীন সিদ্ধান্তের কারণে আমি ক্ষুব্ধ। তাই তাদের প্রতি অনাস্থা ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁদপুর জেলা সহসভাপতিসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও উল্লেখ করেন, আমার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমার সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের চার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মুঠোফোনে স্ব স্ব ইউনিট প্রধানরা সেটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho