1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক শিহাবের বাবা আফতাব উদ্দিন মোল্লা, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৯১ Time View

না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক শিহাবের বাবা আফতাব উদ্দিন মোল্লা, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লার পিতা মোঃ আফতার উদ্দিন মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব, গোপালগঞ্জ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

গতকাল শনিবার (২ নভেম্বর) বেলা আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এইচ ডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আলহাজ মোঃ আফতাব উদ্দিন মোল্লা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। মরহুম আফতাব উদ্দিন মোল্লা বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের দুদকে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি শহরের নবীনবাগ এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তান রেখে গিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি সব সময় নামাজ, রোজা ও আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন।
সাংবাদিক শিহাব ও তার পরিবার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। মরহুমের জানাজার নামাজ শনিবার আছর বাদ গোপালগঞ্জ মার্কাজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho