1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নে সহ নিহত -২, আহত – ৪

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫৭ Time View

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নে সহ নিহত -২, আহত – ৪

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ দ্বীন ইসলাম (২৫) ও তার আপন ভাগ্নে হোসাইন (১০) সহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরও ৪ জন।

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামা ভাগ্নে দুজনেই গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দু’ জন নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজি বাইকের যাত্রী মুহাম্মদ দ্বীন ইসলাম (২৫) এবং তার ভাগ্নে মোঃ হোসাইন (১০) কে মৃত ঘোষণা করেন। আহতদেরকে বর্তমানে ওই একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho