1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নাসির ও সম্পাদক জুলকদর পুনরায় নির্বাচিত

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫৭ Time View

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নাসির ও সম্পাদক জুলকদর পুনরায় নির্বাচিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ (২০২৪—২০২৫) এর নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে আলহাজ্ব এ্যাডভোকেট এম. এম নাসির আহমেদ ও সম্পাদক পদে আলহাজ্ব এ্যাডভোকেট এম. জুলকদর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (০২ নভেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুইটি প্যানেলে — (প্রতি প্যানেলে ১৬ জন) নাসির-আজগার পরিষদ এবং খসরুল-জুলকদর পরিষদ ছাড়াও উক্ত নির্বাচনে সম্পাদক ও সহ-সম্পাদক পদে ০২ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নাসির-আজগার পরিষদে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এড. আলহাজ্ব এম. এম. নাসির আহমেদ। তিনি ১৪৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন। এ নিয়ে তিনি ৬ষ্ঠ বার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও সাবেক জিপি (সরকারি কৌশুলী) আলহাজ্ব চৌধূরী খসরুল আলম পেয়েছেন ১১৯ ভোট। অপরদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন
খসরুল-জুলকদর পরিষদের সম্পাদক পদের প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট এম. জুলকদর রহমান। তিনি সর্বোচ্চ ১৭২ ভোট পেয়ে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন। এ নিয়ে তিনি টানা ৭ম বার জেলা আইনজীবী সমিতির সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোঃ আজগার আলী খান ৯২ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নাজির হোসেন সমাজদার ও মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার, সহ-সম্পাদক পদে মোঃ বরকত উল্লাহ ও ইকবাল হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে এস. এম আমজাদ হোসেন, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হেনা মোস্তফা কামাল, সদস্য পদে সরদার ইফতেখার আহমেদ (বিপু), এম সাদিদ (বিপ্লব), দিলিপ কুমার বিশ্বাস, নাঈমুল হাসান (টুটুল) ও এস.এম বদরুল আলম, হিসাব পরীক্ষক পদে শামীমা আক্তার রত্না, মোঃ আবু সুফিয়ান মোল্লা ও মোঃ সিহাব মোল্যা নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এম. এম নাসির আহমেদ ও সম্পাদক আলহাজ্ব এম. জুলকদর রহমান সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দরা দল-মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আদালতে বিচার প্রত্যাশীদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho