1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

রাজৈরে কুখ্যাত দুই নারী মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৫ Time View

রাজৈরে কুখ্যাত দুই নারী মাদক ব্যবসায়ী আটক

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার) রাতে উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রাম একটি ভাড়াবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের শের আলম ভূইয়া দুই স্ত্রী কাজল বেগম (৩৫) ও খাদিজা বেগম (৩০)। তারা সম্পর্কে একে অপরের সতীন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে আসছিল কাজল ও তার সতীন খাদিজা। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে কাজল বেগমের ভাড়া বাড়িতে অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে আটক করে পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গাঁজাগুলো বরিশালে নিয়ে যাওয়ার জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে। পাচার করার আগেই আমরা তাদের আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও আমরা ছোট ছোট অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho