1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কাশিয়ানীতে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রঙ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৮৬ Time View

কাশিয়ানীতে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রঙ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জ (কাশিয়ানী) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে নামাজ পড়তে যাওয়ার পথে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রঙ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোররাতে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাসেম শেখের ছেলে।

নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কুদ্দুস। পথিমধ্যে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে যায়। এ সময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।

নিলুফা আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho