1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ড্রাইভিং লাইসেন্স নিয়ে কারসাজির অপরাধে দু’জনকে কারাদণ্ড প্রদান 

  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫৪০ Time View

ড্রাইভিং লাইসেন্স নিয়ে কারসাজির অপরাধে দু’জনকে কারাদণ্ড প্রদান 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

ড্রাইভিং লাইসেন্স নিয়ে কারসাজি করার অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৫ নভেম্বর) গোপালগঞ্জ জেলা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তদেরকে এ দন্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন হাসান আলী ভূঁইয়া ও মোঃ হোসেন আলী হাওলাদার। অভিযুক্ত হাসান আলী ভূইয়া নিজ জেলা বাদ দিয়ে দালালের মাধ্যমে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অধিক অর্থ দিয়ে গোপালগঞ্জ বিআরটিএ কার্যালয় থেকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য সকালে লিখিত পরীক্ষা দিতে এসে আটক হন। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে সাত (০৭) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার হাঁসের খোলা গ্রামের রফিকুল হক ভূইয়ার ছেলে। অপর অভিযুক্ত মোঃ হোসেন আলী হাওলাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের নিকট থেকে অনৈতিকভাবে সরকার নির্ধারিত ফি -এর অতিরিক্ত অর্থ নিয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় পাস করিয়ে দ্রুত লাইসেন্স প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত তাকে এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠন। সে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার দক্ষিণ কয়খা গ্রামের মৃত আঃ ছাত্তার হাওলাদারের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাসেল মুন্সী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্যারের দিকনির্দেশনায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে। সরকার নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত অর্থের বিনিময়ে অদক্ষ আর যেন কেউ অনৈতিকভাবে ড্রাইভিং লাইসেন্স না পায় সেদিকে জেলা প্রশাসন তৎপর রয়েছে। কেবল প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীরাই সরকার নির্ধারিত ফি জমা দিয়ে বিনা হয়রানিতে বৈধ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে আত্মকর্মসংস্থানে সচেষ্ট হবেন। ড্রাইভিং লাইসেন্স নিয়ে কারসাজি রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho