1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রেসক্লাব গোপালগঞ্জে দুর্ধর্ষ চুরি

  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৪২৯ Time View

প্রেসক্লাব গোপালগঞ্জে দুর্ধর্ষ চুরি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

প্রেসক্লাব গোপালগঞ্জে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাত চোর চক্র গত ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টা থেকে ৪ নভেম্বর সকাল ৮ টার মধ্যে যেকোনো সময়ে প্রেসক্লাবের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ৪৮ ইঞ্চি সাইজের একটি সনি এলইডি টিভি, বারান্দায় থাকা একটি পানির মটর যাহার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা, স্টিলের আলমারীতে থাকা প্রেসক্লাবের প্রয়োজনীয় নথি ও খাতাপত্র, মূল্যবান বাথরুম ফিটিংস চুরি করে বারান্দার টিন কেটে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে সকালে বিষয়টি জানাজানি হলে প্রেসক্লাব গোপালগঞ্জ -এর মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রেসক্লাব, গোপালগঞ্জ-এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ার খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সোমবার (৪ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ১৯৭২ সালে শহরের ব্যস্ততম এলাকায় প্রতিষ্ঠিত প্রেসক্লাব গোপালগঞ্জ। ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনায় প্রেসক্লাব গোপালগঞ্জ, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অজ্ঞাত চোর চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho