1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পর্ণোগ্রাফি আইনের মামলায় শিক্ষক সহ গ্রেফতার- ৩

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৪৫ Time View

পর্ণোগ্রাফি আইনের মামলায় শিক্ষক সহ গ্রেফতার- ৩

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জেলা বিএনপির সদস্য রামশীল খাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন ওঝা (৪৫) সহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্য দু’জন হলেন- উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) এবং হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের মোস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান- মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম। জানা যায়, বিষ্ণু ওঝার দুবাই প্রবাসী ছেলে সুজিৎ ওঝা (২৫) অষ্টম শ্রেনী (১৪) পডুয়া এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের জেরে ইমোতে কথা বলার ছলে মোবাইলে ভিডিও রেকর্ড করে বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় কৌশলে ওই কিশোরীর নগ্ন ভিডিও দেশের বন্ধুদের ইমোতে শেয়ার করে তাদের সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা সাংবাদিকদের বলেন- আমার মেয়ে লোক লজ্জার ভয়ে বাড়ী থেকে বের হতে পারছে না, স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে, সে যে কোন সময় আত্মহত্যা করতে পারে, আমরা অসহায় গরিব এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে লম্পট সুজিৎ এর পিতা বিষ্ণু ওঝার সাথে যোগাযোগ করা হলে তিনি যানান- নিরঞ্জন ওঝা, মনির মেম্বর, সালাম ঘরামী সহ কয়েকজন শালিস বৈঠকের মাধ্যমে অর্থের বিনিময়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালাচ্ছে। নিরঞ্জন ওঝা বলেন- মামলা করে আদালতে গেলে সম্মান যাবে মেয়ের, আমাদের তো ছেলে, মেয়ে তো তাদের। এ বিষয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুনুর রশিদ বলেন- থানায় একটি মামলা দায়ের হয়েছে, তিন আসামীকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় হাসিনা বেগম বাদি হয়ে সাত জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় ০৬/১১/২০২৪ ইং তারিখে একটি মামলা দায়ের করেন, মামলা নং- ০২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho