1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রাজৈরে আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ Time View

রাজৈরে আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ইশিবপুর ইউনিয়নের জনগণের আয়োজনে এলাকার আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ইশিবপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি রাজৈর থানার ওসি মাসুদ খান, স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম টিপু, ছানোয়ার হোসেন জীবন, লিয়াকত, মুরাদ শেখ, রিজভী আহম্মেদ সবুজ, শফিউল্লাহ ইসলাম, জামাল মিঞাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, আমার থানায় বিনা দোষে পুলিশ কর্তৃক কেউ হয়রানির শিকার হলে আমার কাছে বলবেন। আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। বিগতদিনে যারা পুলিশের বড় বড় পদে দায়িত্ব পেয়ে স্বৈরাচারীতা করেছেন তাদের কারনে এখন আমদের কেউ মূল্যায়ন করে না। সেই সময়েও (আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন) আমরা কোন মূল্যায়ন পাইনি। আপনারাও মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু এখন আর কোন মিথ্যা হয়রানির সুযোগ নেই। অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে পুলিশ আপনাদের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho