1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ— আব্দুল খালেক পাটোয়ারী

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ Time View

২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ— আব্দুল খালেক পাটোয়ারী

ফরিদগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ২০২৪ সালে তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ।প্রথম স্বাধীনতা অর্জন হয়েছিল ১৯৭১ সালে যার অগ্রনায়ক ছিলেন শহীদ জিয়াউর রহমান। দ্বিতীয় স্বাধীনতা ১৯৭৫ সালে ৭ই নভেম্বর হয়েছিল সেটাও জিয়াউর রহমানের মাধ্যমে। এই তিন স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী দল,ছাত্রদল সর্বশেষ স্বাধীনতায় ৪২৬ জন ছাত্রদল ও জাতীয়তাবাদীর সমর্থক রক্ত দিয়েছে। তাহলে এ অর্জন আমাদেরই।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা ১০ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক ছাত্রনেতা,সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি বর্তমান ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল খালেক পাটোয়ারী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি র‍্যালিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে যোগ দেন এই কর্মসূচিতে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও চাঁদপুর জেলা বিএনপি’র ১নং সদস্য আলহাজ্ব এম.এ হান্নান।

অন্যাঅন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টউপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন,১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল।তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় ১৬ই ডিসেম্বরের অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে।এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

বক্তারা আরো বলেন,রাজনৈতিক দলসহ ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার।এদেশের সাধারণ জনগণের ভোটে সরকার গঠনের জন্য অতিসত্বর নির্বাচনী তারিখ ও রোডম্যাপ ঘোষনার দাবি করেন উপস্থিত বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho