1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নগরকান্দা প্রেসক্লাবের  নির্বাচনে সভাপতি শওকত শরীফ,সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন সম্পাদক লিয়াকত হোসেন

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৭২ Time View

নগরকান্দা প্রেসক্লাবের  নির্বাচনে সভাপতি শওকত শরীফ,সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন
সম্পাদক লিয়াকত হোসেন

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি দিনকাল পত্রিকার প্রতিনিধি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন ও
সাধারণ সম্পাদক মানবজমিন পত্রিকার প্রতিনিধি লিয়াকত হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) নগরকান্দা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নগরকান্দা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রদান করেন।

শনিবার নির্বাচনে সহ- সভাপতি পদে নির্বাচিত হয় এহসানুল হক মিয়া (খোলাচোখ),।

এছাড়া এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা (সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ (দেশকাল), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন (খোলা কাগজ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ (আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (ফরিদপুর কন্ঠ) ও মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি)।

প্রধান নির্বাচন কমিশনার একেএম সাইয়াদুর রহমান বাবলু, মাহবুব আহাদ ও শামসুল হুদা হুদু কমিশনারের দ্বায়িত্ব পালন করেছে। নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহ,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী,  শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলার বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho