1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে খাদে পড়ে ভ্যানচালক নিহত

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩১৩ Time View

মাদারীপুরে খাদে পড়ে ভ্যানচালক নিহত

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন ঘরামী(৩৩) নামে এক ভ্যানচালক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে ডাসার উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক বরিশাল আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার শশিকরে যাত্রী রেখে খালি ভ্যান নিয়ে ফিরছিলো স্বপন। পথিমধ্যে উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ভ্যানটি উল্টে পড়ে যায়। এসময় খাদে ছিটকে পড়ে ওই ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সরস্বতী শিকদার জানান, আমাদের  বাড়ীর পাশে রাস্তা থেকে পুকুরে হঠাৎ ভ্যান পড়ার শব্দ শুনে ছুটে যাই। এসময় ভ্যান চালককে খাদে পড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়রা তাকে খাদ থেকে রাস্তায় তুলেন। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে পুলিশ।

ডাসার থানার ওসি মো. মাহমুদ-উল হাসান বলেন, স্বপন ঘরামী নামে এক ভ্যানচালক ভ্যান উল্টিয়ে পুকুরের খাদে পড়ে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho