1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত-১

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩৭৬ Time View

শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত-১

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হিরু মাতুব্বর(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সোমবার(১১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি চকেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরু একই এলাকার এসকেন্দার মাতুব্বরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে বিএনপিকে ঘিরে দুটি গ্রুপ তৈরি হয়েছে। এই দুই গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার(১০ নভেম্বর) রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত হয় ৮ জন। ওই ঘটনার জের ধরে সোমবার দুপুরে ফের সংঘর্ষ হলে একজনের মৃত্যু হয়।

এলাকাবাসীরা জানায়, এলাকায় ফরাজি, মোল্লা এবং মাতুব্বর এই তিনটি গোষ্ঠী বেশ শক্তিশালী। আওয়ামীলীগের শাসনামলে মাতুব্বর ও ফরাজী গোষ্ঠী আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। অন্যদিকে মোল্লাগ্রুপ বিএনপির সমর্থক। এদিকে ৫ আগষ্টের পটপরিবর্তনের পর বিএনপির দুটি গ্রুপ তৈরি হয়। এর মধ্যে শাহাদাত হোসেন একটি এবং মালেক মোল্লা আরেক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির দুই গ্রুপের মধ্যেই স্থানীয় মাতুব্বর ও ফরাজী গোষ্ঠীর লোকজনের সমর্থন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন,’মূলত নিজেদের আধিপত্য জানান দিতেই রোববার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। একই সূত্র ধরেই সোমবার মার্ডার হলো। এখানে দলীয় রাজনীতির চেয়ে স্থানীয় গ্রাম্য রাজনীতির ভূমিকাই বেশি।’

নিহতের স্ত্রী রোজিনা বলেন,’ঘরের বাইরে বের হতেই আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। আমরা পুকুর থেকে আনতেই দেখি আর নাই! টুকু ফরাজির লোকজন আমার স্বামীরে মাইরা ফেলছে।’

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন,’দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুই দল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সংঘর্ষে বাঁধে। এসময় আহত হয় কমপক্ষে ৮ জন। ওই জের ধরেই সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হিরু মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন,’খবর পেয়ে শিবচর থানা পুলিশ, সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho