1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়ায় অতিথি পাখি শিকারের দায়ে ৩ জনকে কারাদন্ড

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ Time View

কোটালীপাড়ায় অতিথি পাখি শিকারের দায়ে ৩ জনকে কারাদন্ড

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অতিথি পাখি নিধনের অপরাধে তিন জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ী বটতলা বাজারে এ ভাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত। বন্যপ্রাণী অপরাধ দমন ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী পাখি শিকার করার দায়ে শিমুল বাড়ী গ্রামের সুনিল বল্লভকে এক মাস এবং ঘাঘর কান্দার হাতেম ও মহিদুলকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। সেই সাথে মৃত ২৭টি পাখি মাটি চাপা দিয়ে জীবিত ১৩টি পাখি প্রকৃতিতে অবমুক্ত করা হয়। সেই সাথে অতিথি পাখি শিকার না করার জন্য জনসচেতনতা মূলক সভা করে আভিযানিক টিম। এ সময় উপজেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক সহ বন বিভাগ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho