1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View

ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার টোরা মুন্সির হাট এলাকার বাবুল মিয়ার অটো রিক্সা চিনতাই করে চলে যাওয়ার সময় অটোরিক্সার মালিকের ডাক চিৎকারে এলাকাবাসী চোরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ১টি সিএনজি স্কুটার ও ১টি অটোরিক্সাসহ ৪ চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে অটোরিক্সার মালিক বাবুল মিয়া বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১/২৪৪।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার মিজান মিয়ার ছেলে মেহেরাজ মির(২৩), একই এলাকার আবদুল মান্নানের ছেলে ইসমাইল হোসেন(২৮), শাহরাস্তী উপজেলার উয়ারুক এলাকার সফিউল আলমের ছেলে শাহাদাত হোসেন(২৪), পার্শ্ববর্তী জেলা লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মিল্লাত হোসেন(১৯)।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হানিফ সরকার বলেন, চুরি করে পালিয়ে যাওয়ার সময় অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ ৪ চোরকে স্থানীয়রা আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho