1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কাশিয়ানী শাখার আত্ম-প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৩৭ Time View

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,
কাশিয়ানী শাখার আত্ম-প্রকাশ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কাশিয়ানী উপজেলা শাখা
কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।

১৩ নভেম্বর (বুধবার) রাত সাড়ে ৭ টায় কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে , সাংবাদিকদের উপস্থিতিতে, সংবাদ সম্মেলনের মাধ্যমে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার আত্ম-প্রকাশ করা হয়।

এসময়, ১৯৬২-৬৩ খ্রিস্টাব্দের ১৮০৮/৭৫ নং রেজিস্ট্রেশন ভুক্ত বাংলাদেশে প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদিত কাশিয়ানী উপজেলা শাখা
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পদে মোঃ হাসিব আহমেদ, নির্বাহী সভাপতি মোঃ সাব্বির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাওসার আলী তালুকদার, সহ-সভাপতি নাজমুন নাহার, মোহাম্মদ হাবিবুল্লাহ, মাসুম বিল্লা, কুতুব উদ্দিন আহমেদ, ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুল, নির্বাহী সম্পাদক মোঃ খাইরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব বালা বিশ্বাস, জয় শ্রী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, মহিলা সম্পাদিকা সৈয়দ এলিদা পারভীন, অর্থ সম্পাদক লালন আলী, দপ্তর সম্পাদক মোঃ সোহান হাসান সুমন, আইসিটি সম্পাদক মৌসুম রহমান, সংস্কৃতিক ও বিনোদন সম্পাদক নাজমা নাঈম, আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করা হয়েছে।

এ সংবাদ সম্মেলনে মোঃ হাসিব আহমেদের সভাপতিত্বে লিখিত বাক্য পাঠ করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান।
বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মনিরুল হাসান বুলবুল, আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম, আইসিটি সম্পাদক মৌসুম রহমান।

এ সময় বক্তারা বলেন, নতুন শতাব্দী আসে, আসে আলোকিত ভোর। আমরা কাশিয়ানী উপজেলায় আত্মপ্রকাশ করছি, বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখা নামে এক সৃষ্টিশীল শিক্ষক বান্ধব শিক্ষক সংগঠনের, যেখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বিত অংশগ্রহণ, সবার জন্য শিক্ষা, এই লক্ষ্যে নব উদ্যমে শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষকরাই জাতির বিবেক এই স্লোগানকে সামনে রেখে আমরা নবগঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখা এগিয়ে যেতে চাই সুন্দর ভবিষ্যতে, জ্বালাতে চাই জ্ঞানের আলোক শিখা। যেখানে শিক্ষকবৃন্দ থাকবেন সুরক্ষিত। আমাদের এই শিক্ষক সংগঠনে শিক্ষা অফিসারের সমস্ত দিক নির্দেশনার আলোকে কার্যক্রমের মূল্যবোধ জাগ্রত থাকবে ইনশাল্লাহ।
বক্তারা আরো বলেন, এর আগে কাশিয়ানী উপজেলায় বিভাজন আরও দুটি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি রয়েছে। প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতি।
ওই দুটি সমিতিতে আমাদেরও অংশগ্রহণ ও সম্পৃক্ততা রয়েছে। আমরা কাশিয়ানী উপজেলার সকল শিক্ষকদের সার্বিক স্বার্থে একসাথে আন্তরিকতার সহিত মিলেমিশে কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho