1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৮০ Time View

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৪ পালিত হয়েছে।

ডায়াবেটিসঃ “সু-স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির মেডিকেল ডিরেক্টর ডাঃ কাজী রবিউল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দরা বলেন, দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বেড়েই চলেছে, গোপালগঞ্জও এর বাহিরে নয়। প্রতি ৬শ’ জনে ২শ ’জন ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন। এর কারণ হচ্ছে অলসতা ও অসচেতনতা। ডায়াবেটিস রোগ থেকে আমাদের মুক্তি পেতে হলে অলসতা কাটিয়ে সচেতন হতে হবে। পরিমিতভাবে আহারের পাশাপাশি নিয়মিত হাটার অভ্যাস গড়ে তুলতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে। তবেই ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho