1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

অসহায় সেই ৪ শিশুর দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসন

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ Time View

অসহায় সেই ৪ শিশুর দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

উচ্চ আদালতের নির্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের কারাবন্দি জামাল মিয়ার মা হারা অসহায় সেই ৪ শিশু সন্তানের দায়িত্ব নিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসন। 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমাজসেবা কর্যালয় অসহায় শিশু সাজ্জাদ (১৩), ফারিয়া (৮) এবং এক মাস বয়সী জমজ দুই শিশু আনিসা ও রাইসার বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হন। সেই সাথে তারা ১০ হাজার টাকা আর্থিক সহায়তার একটি চেক শিশু সাজ্জাদের হাতে তুলে দেন। একই সাথে বন্ধুমহল গোপালগঞ্জ নামক একটি সামাজিক সংগঠন শিক্ষা উপকরণ সহ খাদ্য সামগ্রী প্রদান করেন। এর আগে সকালে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগীতায় শিশুখাদ্য, লশিশুদের পোশাক, শীতবস্ত্র সহ ১০ হাজার টাকার একটি চেক অসহায় শিশুদের হাতে তুলে দেন।গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন-উর-রশিদ গণমাধ্যমকে জানান – জামাল মিয়া পারিবারিকভাবে সাবলম্বি না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, জেলা সমাসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, বন্ধুমহল গোপালগঞ্জের সমন্বয়ক- আরমান খান, রুদ্র মাহামুদ রাসেল, কেরামত আলী, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সদস্য সেলিম মিয়া সহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অসহায় শিশুদের স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho