1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় চিত্র নায়ক রুবেল আহত

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ Time View

মাদারীপুরে গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় চিত্র নায়ক রুবেল আহত

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল (৬০) আহত হয়েছেন। একই সঙ্গে তার হাইয়েজ গাড়ির চালকসহ আরো ৯ জন আহত হয়। শনিবার (১৬ নভেম্বর) সাড়ে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চিত্র নায়ক রুবেলসহ তার সফর সঙ্গী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের মো.মিন্টুর ছেলে মো.কবির (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজারা আমিরাবাদের মমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৪২) মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি হাইয়েজ যোগে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন ঢাকাই সিনেমার প্রবীণ নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়। এসময় চিত্র নায়ক রুবেলসহ সকলের জীবন রক্ষার্থে গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সাথে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের বেশ কিছু অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এতে হাইয়েজ গাড়িতে থাকা চিত্র নায়ক রুবেল ও তার সফর সঙ্গী ৮ শিক্ষার্থীসহ চালক আহত হন। পরে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যায়।

চিত্র নায়ক রুবেলের শিক্ষার্থী আহত সাইফুল ইসলাম জানান, সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে খুব গতিতে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ১০ জনই কিছুটা আহত হন।

মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, চিত্র নায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho