1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নগরকান্দা প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড

  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

নগরকান্দা প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সদ্য নির্বাচনে নির্বাচিত সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ মাসুম বিল্লাহ্।

সোমবার সকালে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নব-নির্বাচিত সদস্যদেরকে এক সংবর্ধনার মাধ্যমে কমিটির সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপ্যায়ন করে কুশলাদি বিনিময় করেন।
এসিল্যান্ড মোঃ মাসুম বিল্লাহ্ সাংবাদিকদেরকে সার্বক্ষনিক সহযোগিতার আহ্বানও জানান। তিনি নগরকান্দায় যোগদানের পর কার্যক্রমে সন্তুষ্টির কথা উল্লেখ করে বলেন, নগরকান্দার জনগণ সত্যিই ভালো মনের মানুষ। তাই আপনারাও এই এলাকারই লোক, আপনাদের কাছে আমি সবসময়ই ভালোটুকুই আশা করছি। নতুন কমিটির সদস্যরাও তাকে আশ্বস্ত করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি শওকত আলী শরীফের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন (দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি), অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক শাহিনুজ্জামান সাহিদ (দৈনিক দেশকাল), কার্যকরী সদস্য মনিরুজ্জামান তুহিন ( আনন্দ টিভি), হাবিবুর রহমান পান্নু (দৈনিক ফরিদপুর কন্ঠ) ও সাইফুল ইসলাম সাইফ (দৈনিক আমার সংবাদ)। এছাড়া নির্বাচিত সদস্য যারা উপস্থিত হতে পারেনি তাদের সাথে মুঠোফোনে শুভেচ্ছা জানান এসিল্যান্ড মোঃ মাসুম বিল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho