1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

সিটিটিসি’র অভিযানে অবৈধ একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার

  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৪১ Time View

সিটিটিসি’র অভিযানে অবৈধ একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধ একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম। 

আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ এইচ আই ট্রেড সেন্টার এর ২য় তলায় ইউনিয়ন ব্যাংকের অফিস কক্ষের লকার থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম। 

সিটিটিসি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র-গুলিগুলো  রাঙামাটি চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মৃত জহিরুল হকের নামে লাইসেন্সকৃত ছিলো। তিনি গত ২০২৩ সালের জুলাই মাসে মৃত্যু বরণ করেন। অস্ত্র-গুলিগুলোর লাইসেন্সের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ উত্তীর্ণ হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে যে, মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ এইচ আই ট্রেড সেন্টার এর ২য় তলায় ইউনিয়ন ব্যাংক এর অফিস কক্ষের লকারে  মৃত জহিরুল হকের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ অস্ত্র-গুলি রক্ষিত আছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০.৩২ বোরের একটি এনবিপি পিস্তল, দুটি ম্যাগাজিন ও  ৪৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho