1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ 

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৪৪৮ Time View

মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ 
মুকসুদপুর( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিমের পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। 
২৪ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৪ টার সময়ে মুকসুদপুর সদর টেংরাখোলা বাজারে বিভিন্ন শ্রেণি-পেশাজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। 
এসময় মুকসুদপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসন মিন্টু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর রহমান তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আবদুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, পৌর ছাত্রদলের সভাপতি মুন্সী আশিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন,মুকসুদপুর কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি, মুকসুদপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহান মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে একটি মিছিল মুকসুদপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho