1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

এক দানবকে উৎখাত করেছে ছাত্র-জনতা: মামুনুল হক

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩১২ Time View

এক দানবকে উৎখাত করেছে ছাত্র-জনতা: মামুনুল হক

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, তিনি (শেখ হাসিনা) ছিলেন এক দানব তার পিছনে ছিলেন আরও বড় এক দানব। তাকে কেউ নড়াতে পাড়েনি। তার এতো বড় দানবীয় শক্তি, এতো বড় দল। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্ররা ও জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবেলা করে তাকে উৎখাত করেছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক আরও বলেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এজন্য এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিল্পব আসবে আর যাবে কিন্তু বৈষম্য দূর হবে না।

এসময় টেকেরহাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ অন্যান্য ওলামাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho