1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

গোপালগঞ্জে সড়কের ওপর মালামাল বোঝাই ভারী ট্রাক আনলোডে তীব্র যানজটের সৃষ্টি 

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ Time View

গোপালগঞ্জে সড়কের ওপর মালামাল বোঝাই ভারী ট্রাক আনলোডে তীব্র যানজটের সৃষ্টি 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ11

গোপালগঞ্জের বঙ্গবন্ধু সড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল বোঝাই কভার্ড ভ্যান গুলো আইনের তোয়াক্কা না করে    যত্রতত্রভাবে আনলোড করায় প্রায়ই  তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বঙ্গবন্ধু সড়কের ওই স্থানটিতে বামে বড় বাঁক এবং ডানে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর ব্রীজ রয়েছে। ব্রিজের উপর থেকে নিচ পর্যন্ত গড়ে উঠেছে অবৈধ মাহেন্দ্র স্ট্যান্ড। তাছাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানগুলো সড়কের অধিকাংশ জায়গা দখল করে যখন মালামাল আনলোড করে তখন কভার্ড ভ্যানের আড়ালে বিপরীত দিক থেকে আগত যানবাহনগুলো দেখা যায় না। ফলে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। এছাড়াও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপর তলায় রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, পাশেই রয়েছে যুগশিখা স্কুল ও ১০১ নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। যানজট এড়াতে জেলা প্রশাসন কর্তৃক দিনের বেলায় ব্যস্ততম এই সড়কে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে সড়কের ওপরেই নিয়মিত মালামাল আনলোড হচ্ছে। এতে এক দিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। 

নিয়মিত ভাবে বঙ্গবন্ধু সড়ক ব্যবহারকারী একাধিক যাত্রী ও সাধারণ জনগণের সাথে এ বিষয়ে কথা হলে তারা বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাই মূলত এখানে যানজটের মূল কারণ। যদি তারা ট্রাকগুলো পৌর টার্মিনালে বা নিরিবিলি কোন স্থানে পার্কিং করে মালামালগুলো আনলোড করে ভ্যানে করে এখানে নিয়ে আসে তাহলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে এড়ানে সম্ভব। সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে একদিকে যেমন মালামাল আনলোড হয়। আবার যাত্রী পাওয়ার আশায় অটোরিকশা ও ভ্যান সড়কের ওপর যত্রতত্রভাবে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এছাড়াও বড় বাজারের পাশে অবৈধ অটোস্ট্যান্ড এবং মাহিন্দ্রা স্ট্যান্ড গড়ে ওঠায় স্কুল-কলেজ, অফিস- আদালতে যাওয়ার সময় তীব্র যানজটে পড়ে আমাদের ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া টেকেরহাট – গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা নিরসনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত প্রকল্পের আওতায় প্রায় ৬’শত কোটি টাকা ব্যয়ে টেকেরহাট থেকে ঘোনাপাড়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের এ কাজ সম্পন্ন হলে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচলের সংখ্যা আরো বেড়ে যাবে। তাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সহিত বিবেচনা করবেন, এছাড়াও আমরা জেনেছি গোপালগঞ্জে নতুন ডিসি স্যার ও এসপি স্যার যোগদান করেছেন। জেলা শহরে যানজট মুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতকরণে নিশ্চয়ই তারা কার্যকরী পদক্ষেপ নিবেন এটাই আমাদের প্রত্যাশা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho