1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩০০ Time View

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

সহকারী কমিশনার রাসেল মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মন্ডল, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জীবিতেষ বিশ্বাস, শহীদ জিল্লুর শেখের বাবা হাসান শেখ, আহত আরিফ মোঃ কিবরিয়ার খালা মিনা আক্তার, গোপালগঞ্জ জেলার ছাত্র সম্বয়ক মোহাম্মদ আলী ত্বহা, জসিম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, শহীদের আত্মদান ব্যর্থ হবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা তাদের প্রত্যাশিত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে। আলোচনা সভা শেষে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান। এসময় দেশের কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া চান উপস্থিত সকলে। পরে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho