1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে জব্দ হলো নিষিদ্ধ পলিথিন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ Time View

গোপালগঞ্জে জব্দ হলো নিষিদ্ধ পলিথিন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের ছাগল ছিড়ায় অবস্থিত মেসার্স হট ফিলিং স্টেশন এর কাছে গোপন সংবাদাদের ভিত্তিতে ২৮ নভেম্বর বৃহস্প্রতিবার অভিযান পরিচালনা করে আনুমানিক ৩.৫ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে মুকসুদপুর পুলিশের একটি চৌকস দল এই পলিথিন জব্দ করেছেন, এই সময়ে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।এই অবৈধ পলিথিন জব্দ করে সাক্ষ প্রমানের ভিত্তিতে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গত ১ নভেম্বর থেকে দেশের কাঁচাবাজারে পলিথিন এবং পলি প্রোফাইলিন ব্যাগের ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরেও গোপালগঞ্জ জেলাসহ গোটা দক্ষিণাঞ্চলের হাট বাজারের কাঁচামাল সহ সর্বত্রই অবাধে চলছে এই পলিথিন ব্যাগের ব্যবহার।
তবে বিক্রেতারা জানান
পলিথিনের বিকল্প সামগ্রী ব্যয়বহুল হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করতে হচ্ছে। গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পরিবেশ তথা পলিথিনের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho