1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এএসপি নির্বাচিত হলেন আসাদুজ্জামান শাকিল

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এএসপি নির্বাচিত হলেন আসাদুজ্জামান শাকিল

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান শাকিল। তিনি জেলার নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত।
আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ফরিদপুরের পুলিশ লাইন্সের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ সভায় নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিলকে এ সম্মাননা দেওয়া হয়।

ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মোঃ আব্দুল জলিল তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

জানা গেছে, নগরকান্দা-সালথা সার্কেলের দুই থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য জব্দ, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদ্ঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ হাসানুল কবীর মিশুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসাদুজ্জামান শাকিল জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho