1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ Time View

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২৪ উদযাপন করা হয়েছে। “অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযান করা হয়।

দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মোঃ আনিসুজ্জামান, ব্র্যাক প্রতিনিধি তপন ভৌমিক, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশং, মহিলাঙ্গন প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস, অভিভাবক নাজনীন, রাবেয়া খানম, বর্ণ প্রতিবন্ধী স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী পারভেজ শেখ প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho