1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল- সম্পাদক আবুল খায়ের

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ Time View

শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল- সম্পাদক আবুল খায়ের

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শিবচর প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শিবচর প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মো. সিরাজুল ইসলাম (ঢাকা জার্নাল) সভাপতি ও আবুল খায়ের খানকে (বিজয় টিভি ও ভোরের ডাক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় মধুমতি টাওয়ার ২য় তলায় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কার্যকরী কমিটি ঘোষণা করেন শিবচর প্রেসক্লাবের নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার বাবুল আশরাফ, সহকারী নির্বাচন কমিশনার মো. আবু বকর মিয়া ও মো. গোলাম মাওলা। এসময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. খলিল মিয়া, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা ও আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক-১ মো. রুবেল মোড়ল, সাংগঠনিক সম্পাদক-২ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, দফতর সম্পাদক শাহীন বিন আনিছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মশিউর কাজী, আইন বিষয়ক সম্পাদক মো. রাহাত হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক মো. মিরাজ মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকি, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন ফরাজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. লিটন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রিপন শিকদার, কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রিয়াজ রহমান, কার্যকরী সদস্যঃ সবুজ হাওলাদার, মো. মাহবুবু রহমান ফিরোজ, সুমন খালাসী, শ্রী বিপ্লব চন্দ্র দাস, ইকবাল হোসেন ঢালী, মো. গোলাম মাওলা, তানভীর হাসান।

নতুন এই কমিটি প্রকাশের পরপরই উপজেলা বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho