1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে ট্রাক চাপায় কিশোর নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View

মাদারীপুরে ট্রাক চাপায় কিশোর নিহত

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈকত মন্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কাঠেরপোল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সৈকত একই উপজেলার চৌহদ্দি গ্রামের সত্ত্ব রঞ্জন মন্ডলের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাঠেরপুল স্টান্ড থেকে বাড়ি ফিরছিল সৈকত। এসময় রাস্তা পারাপার হতে গেলে মাদারীপুরগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়। এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করতে সক্ষম হয় মোস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া নিহতের লাশটি মাদারীপুর সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho