1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

‘শেখ হাসিনা কখনোই দেশের মঙ্গল চায়নি’: আবু জাফর

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ Time View

‘শেখ হাসিনা কখনোই দেশের মঙ্গল চায়নি’: আবু জাফর

আকাশ আহম্মেদ সোহেল, জেলা প্রতিনিধি, মাদারীপুর:
মাদারীপুর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন,’শেখ হাসিনা ভারতে বসে আস্ফালন করছে। ভারতে বসে সে বিভিন্ন রকম উদ্যত কথাবার্তা বলছে। শেখ হাসিনা কখনোই দেশের মঙ্গল চাননি।’

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ‘ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত শীর্ষক’ আলোচনা সভা ও ছাত্রসমাবেশে এ কথা বলেন।

তিনি আরও বলেন,’তিনি(শেখ হাসিনা) ভারতে বসে তাদের প্ররোচনায় নানা কিছু বলছেন। তিনি দেশের ভালোই যদি চাইতেন, তাহলে হেলিকপ্টার দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করতে না! যেখানে ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তার একটুও বুক কাঁপলা না!’

আবু জাফর চৌধুরী বলেন,’তিনি (শেখ হাসিনা) নাকি আবার বাংলাদেশে আসতে চান। তাকে এদেশের মানুষ আর জায়গা দেবে না। তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই করে নাই। পদ্মাসেতু করতে গিয়ে তারা হাজার কোটি টাকা লুট করেছে।’

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন,’তরুনরাই যুদ্ধ করে। তাদের হাত ধরেই এদেশে স্বাধীনতা এসেছে। ২৪ এর পট পরিবর্তন এসে তরুনদের রক্তদানের মধ্য দিয়ে। ছাত্রদলের ইতিহাস গৌরবের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস সম্মানের ইতিহাস! অত্যান্ত আদর্শের ইতিহাস। আমি চাইবো, ছাত্ররা যেন তাদের নীতি, ঐতিহ্য ও আদর্শ ধরে রাখে।’

শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সাব্বিরুল হক এর সভাপতিত্বে ও রাজীব মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহব্বয়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, সদস্য নাদিরা চৌধুরী,
পৌরসভা বিএনপির আহব্বায়ক হেমায়েত হোসেন খান,শিবচর উপজেলা ছাত্রদলের আহব্বয়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলমগীর খন্দকার, সদস্য সচিব মো.টিপু মুন্সী,শিবচর পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ গোমস্তা, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব আকিব খান, সিনিয়র যুগ্ন আহব্বায়ক নাহিদুজ্জামান বেপারীসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho