1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে পেশাজীবি-জনগণের সঙ্গে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’

  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৮ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে শিক্ষার্থী, শ্রমিক, পরিবহন মালিক, চালক, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সাথে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে পরামর্শমূলক আলোচনার জন্য মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সাধুরব্রিজ ফাঁড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে বেপরোয়া থ্রি-হুইলার চলাচলা, মহাসড়কের উপর ইজিবাইকের স্ট্যান্ড, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ ও অবৈধভাবে বালু ব্যবসা এবং বেপরোয়া গতিতে বাস চালানোকে বেশি দায়ী করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর রিজিয়ন হাইওয়ে সার্কেলের এএসপি মারুফ হোসেন, মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, মাদারীপুর বাস মালিক সমিতির নেতা তুষু খন্দকার, টেকেরহাট মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ একরাম হোসেন, বিএনপি নেতা গাউছ উর রহমানসহ শিক্ষার্থী, পরিবহন মালিক, চালক, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho