1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

প্রমোট করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে আনবো: সিরাজুল

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৫ Time View

প্রমোট করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে আনবো: সিরাজুল

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেন, কিভাবে আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে ডেভেলপ করবো? তাদেরকে আমরা বাড়াতে চাই। এই দেশের মূল অংশীদার তারা। সবচেয়ে বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তাদের আমরা কিভাবে অর্থায়ন করবো। তাদেরকে আমরা মেইনস্ট্রীম, গুড সার্ভিস প্রোভাইড করবো। প্রমোট করে এই ধরনের সকল উদ্যোক্তাদের এগিয়ে আনবো। সেটার মূল উদ্দেশ্যেই আমাদের সারাদেশে চোষে বেড়ানো।

মঙ্গলবার পূবালী ব্যাংকের আয়োজনে মাদারীপুরের মস্তফাপুর হর্টিকালচার সেন্টারে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) খাতে ক্লাষ্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংক বরিশালের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, বড় যারা আছেন তারা কিন্তু সহজে ব্যাংকে ঢুকতে পারেন। কিন্তু ছোটরা ব্যাংকে ঢুকতে পারে না, ভয় পায়। ছোট থেকে একদিন বড় হবে, বড় উদ্যোক্তা হবে। আমাদের এই কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।

পূবালী ব্যাংক ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদারের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম, অতিরিক্ত পরিচালক বেবী রাণী দে, বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মোল্লা আল মাহমুদ, কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেলাল হোসেন, পূবালী ব্যাংক মাদারীপুর শাখার ম্যানেজার, উদ্যোক্তা বিথী রানীসহ স্থানীয় সকল ব্যাংকের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ১৭৭টি ক্লাস্টারের মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়ন সহযোগিতা করে তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। রপ্তানিপণ্যের বহুমুখীকরণে ক্লাস্টারভিত্তিক শিল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho