1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

ভুয়া হোমিও চিকিৎসকের প্রতারণা ও নকল ওষুধ তৈরির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮১ Time View

ভুয়া হোমিও চিকিৎসকের প্রতারণা ও নকল ওষুধ তৈরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে শহিদুল ইসলাম নামের এক ভুয়া হোমিওপ্যাথি চিকিৎসকের প্রতারণা ও নকল ওষুধ বানিয়ে বাজারজাত করার অভিযোগ পাওয়া গেছে। সে দীর্ঘদিন যাবত নকল ওষুধ তৈরি করে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাথান ডাঙ্গা বাজারে যৌন উত্তেজক ওষুধ তৈরির সময় বাথান ডাঙ্গা বাজারের জনৈক ব্যবসায়ী মোঃ কামাল তা দেখে ফেললে তিনি স্থানীয় ব্যবসায়ীদেরকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে গণমাধ্যমকর্মীরি সরেজমিনে গিয়ে দেখেন বাথান ডাঙ্গা বাজারের হোমিওপ্যাথি চিকিৎসক শহিদুল ইসলাম ও তার দুই সহযোগী নকল ওষুধ তৈরির পর বোতলের গায়ে মোড়ক লাগাচ্ছিলেন। সেই দৃশ্য ভিডিও করতে গেলে অভিযুক্তরা হাত থেকে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং নানা ধরনের হুমকি দিতে থাকেন।

অভিযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসক শহিদুল ইসলাম একই ইউনিয়নের মহেশপুর গ্রামের চা দোকানি সিরাজ শেখের ছেলে। সে ৪ বছর আগেও জয়নগর বাজারের ফার্নিচার ব্যবসায়ী রফিক খানের কর্মচারী ছিলেন। রফিক খানের সাথে যোগাযোগ হলে এ বিষয়ে তিনি বলেন, শহিদুল আমার দোকানে ফার্নিচারের কাজ করত, সে হঠাৎ করে কিভাবে এতো বড় ডাক্তার হলো আমিও বুঝতে পারছি না। তবে মাঝে মধ্যে তার বড়লোকি ভাব দেখে অবাক হই। মহেশপুর গ্রামের মিজান মৃধার নিকট হোমিওপ্যাথি চিকিৎসক শহিদুল ইসলাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ডাক্তার শহিদুল ইসলাম একজন ভুয়া ডাক্তার, সে কখনোই স্কুলের বারান্দায়ও যায়নি। তাহলে সে কিভাবে এত বড় ডাক্তার হলো? তা নিয়ে সন্দেহ আছে। বাথান ডাঙ্গা বাজারের সাধারণ ব্যবসায়ীরা প্রশাসনের নিকট এ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho