1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু ও এক কিশোরী আত্মহত্যা

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ Time View

ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু ও এক কিশোরী আত্মহত্যা

 মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ পৃথক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের ৩ কিশোরের মৃত্যু হয়েছে এবং ১ কিশোরী আত্মহত্যা করেছেন।

শুক্রবার সন্ধ্যায় হর্ণি দূর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ (১৯) মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপুরে যাওয়ার পথে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ ফরিদগঞ্জের দক্ষিণ ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেনের ভাতিজা।

একইদিন শুক্রবার রাতে উপজেলা চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে নানার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে স্কুলছাত্রী জোহা আক্তার (১৬) আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। জোহা পার্শ্ববর্তী চরদুঃখিয়্ পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। সে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে সে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে নানান বাড়িতে থাকে। তবে তার আত্মহত্যা প্রেমঘটিত কারণে হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

অপরদিকে বৈরী আবহাওয়ার মধ্যে শনিবার বিকালে উপজেলা বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া এলাকার আব্দুল্লাহ মোহন ইকবাল (১৯) ও শাহাদত হোসেন মজুমদার (১৯) দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বদরপুর সৈয়াল বাড়ির সামনে বেড়িবাঁধ সড়কে অটোরিকশার সাথে মুখোমুখি ধাক্কা লাগে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

শাহাদাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় শাহাদাতের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ইকবাল মূলপাড়া শামছুদ্দিন খান কারিগরি বাণিজ্য কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আব্দুল্লাহ মোহন ইকবাল মূলপাড়া হাজী বাড়ির খাজে আহমদের ছেলে এবং শাহাদাত একই এলাকার মজুমদার বাড়ির ওবায়দুল্লা মিয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ-আলম জানান,সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যার বিষয়গুলো আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho