1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৬ Time View

মুকসুদপুরের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

কে এম আবু বক্কার
স্টাফ রিপোর্টার কে,এম আবু বক্কর ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর ২০২৪, শনিবার উপজেলার বাটিকামারীতে সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী আন্তঃ উপজেলা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৩৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়। মেধা বৃত্তি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজ সেবা অফিসার মোশাররফ হোসেন ও ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ । এসময় সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, খায়রুল বাকী শরীফ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিরঞ্জন পাল, হাওলাদার মোহাম্মদ ইকরাম, হল সুপার সাফায়েত হোসেন ঢালী দায়িত্ব পালন করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল উত্তরা সাখার অধ্যাপক ডাঃ মোশাররফ হোসেন বলেন, এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে চাই।
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন অতীতেও যেমন অসহায় মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বি আই ডাব্লু টি এর উপ -পরিচালক সেলিম শেখ বলেন, শিক্ষাকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।

এসময় সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, খায়রুল বাকী শরীফ সর্বোচ্চ স্বচ্ছতার মধ্যদিয়ে মেধা বৃত্তি পরীক্ষা সুসম্পন্ন হওয়ায় আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন উদ্যোগে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho