1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে বিএনপি’র মূল কার্যালয়ের শুভ উদ্বোধন

  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৩ Time View

গোপালগঞ্জে বিএনপি’র মূল কার্যালয়ের শুভ উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মূল কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকালে জেলা শহরের বড়বাজার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন এ কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জে ৫ আগস্টের পর অনেক হাইব্রীড নেতাকে দেখা যাচ্ছে। তারা দুঃসময়ে রাজপথে ছিলেন না। এখন সুসময়ে তাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা ব্যক্তিগত অফিস খুলে জেলা কার্যালয় দাবি করছেন। সবার উদ্দেশ্যে বলবো, আজকে আমরা যে অফিস উদ্বোধন করছি এটিই বিএনপি’র গোপালগঞ্জ জেলার মূল কার্যালয়। গোপালগঞ্জ জেলা বিএনপি’র রাজনৈতিক সকল কর্মকাণ্ড এখান থেকেই পরিচালিত হবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, আজকে যে কার্যালয় উদ্বোধন হলো এটিই গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়। এখান থেকেই সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ঠিক কোনভাবে সুসংগঠিত করা যায় সেদিকে লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাজী আবুল খায়ের, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. এম এ সেলিম, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আহবায়ক কমিটির সদস্য এ্যাড. তৌফিকুল ইসলাম, সদস্য ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি লেলিন সিকদার, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার সহ জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির দুঃসময়ে যারা মাঠে ছিলেন না তাদের অফিস কখনো জেলা বিএনপির অফিস হতে পারে না। এটাই হবে গোপালগঞ্জ জেলা বিএনপির প্রধান ও মূল কার্যালয়। বাকিগুলো ব্যক্তিগত। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলকে আরো সুসংগঠিত করতে দ্রুত তৃনমুল কমিটি গঠন করে দলের শক্ত অবস্থান তৈরি করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, গোপালগঞ্জ বড়বাজারের পৌর মার্কেটে বিএনপি’র এ অফিস উদ্বোধনের আগে শহরের লঞ্চঘাট এলাকায় এবং গেটপাড়ায় বিএনপির আলাদা অফিস প্রতিষ্ঠা করেন বিএনপিপন্থী অন্যান্য নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho